সখী,জলে ভরা কেন আখি?
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
সখী,কোন ছলে, আখির জলে
কাটাইতেছ জীবন,
সুখ সুখ করে, দুঃখের নীড়ে
করিতেছ রোদন।
সখী, মোছ আখি
খোল গো সুখের দ্বার,
খোঁজে নাও তারে, সে আছে অনেক কাছে
হয়তো অনেক দূরে।
তুমি কি জান না সখী?
সূর্য কে ঢাকে মেঘ আকাশে
তবুও সে মেঘের আড়ালে হাসে।
সুখ তোমার জন্য করিতেছে অপেক্ষা।
ক্ষণিক বাদেই পাইবে তার দেখা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।