শেষ বিকেলের কবি
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
উদাস কবি উদাস মনে
তাকিয়ে আপন মনে,
গোধূলির আকাশ পানে।
দেখিতে আকাশের রবি।
তোমার অনলে ছিলাম দগ্ধ
আজি কেন হলাম মুগ্ধ,!
তোমার প্রেমে হলাম আবদ্ধ।
আমি উদাস কবি।
এত রূপ হে রবি
তুমি কোথায় পেলে?
আমার এ রূপ হে কবি
তুমি আছ বলে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।