তুমি আসিবে বলিয়া
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
তুমি আসিবে বলিয়া সখা
পূজুর ঘর রাখিয়াছি খালি ,
তোমায় সেথায় দিব ঠাঁই সখা
ফুল চন্দন দিব ঢালি।।
তুমি আসিবে বলিয়া সখা
কেশের জলে ধুয়ে রাখিয়াছি থলি
সেথায় রাখিব গো সখা
তোমার সকল চরণধূলি।
তুমি আসিবে বলিয়া সখা হাজার প্রদীপ জ্বালি
ধুইয়া মুছিয়া করিব পরিষ্কার সখা,
আমার সকল মণের কালি।
তুমি আসিবে বলিয়া সখা
পূজুর ঘর রাখিয়াছি খালি।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।