পরভৃৎ
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

আমি পরভৃৎ , আমি কুৎসিত
আমি বেসুরা বিহঙ্গ,
আমি পাজি, করি গলাবাজি
দূর্গন্ধ ভরা মোর অঙ্গ ।
আমায় দেখলে, পথিক নাহি চলে
হয় তাদের যাত্রাভঙ্গ,
আমি বেসুরা বিহঙ্গ।
এই বিশ্ব, এত সুন্দর দৃশ্য
সবি অবদান আমার ,
খুঁড়ে খুঁড়ে, প্রতিটি ঘরে
আমি করি পরিষ্কার।
আমায় দেখে, সকল লোকে
করে শুধু ঘৃণ,
আমি জানি,কোনো দিনি
শোধিতে পারবে না আমার ঋণ।
আমি বেসুরা বিহঙ্গ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026