সেই কবিতাটি
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
বজ্রকন্ঠে বিদ্রোহ ধ্বনি
আজো আমি শুনি,
--আজো আমার মনে পড়ে
------সেই কবি ও কবিতা।
নিয়ে সহস্র মানুষের দাবি
চশমাটি মুছে কবি,
--সহস্র মানুষের উত্তেজনার ভোরে
------আবৃত্তি করেছিল যে কবিতা।
আমি বলছি সে কবিতার বাণী বজ্রকন্ঠে বিদ্রোহ ধ্বনি,
--যে কবিতা শুনে প্রতিটি ঘরে
------উঁচু করে দাঁড়িয়েছিল মাথা
আমি বলছি সেই কবির কবিতা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।