প্রকৃতির ডাক
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
প্রকৃতির ডাক
---কবীর সরকার
আকাশের সনে বলছি কথা
আপন মনে,
ফাগুনের বাতাস বলে যায় কথা
কানে কানে।
বসন্তেরকোকিল তাহার সুরে
আমায় ডাকে,
সদা বক ডাকে দূরে বহু দূরে
নদীর বুকে।
জোসনা রাতের সুন্দরী চাঁদ
আমায় দেখে হাসে,
আকাশের মেঘ যেতে বলে
মেঘেদের দেশে।
দোয়েল নাচে আমায় দেখে
গাছে গাছে,
দূরের পাহাড় ডেকে বলে
যেতে তাহার কাছে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।