খুঁজে পেয়েছি আরেকটি পৃথিবী
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
খুঁজে পেয়েছি আরেকটি পৃথিবী
----কবীর সরকার
খুঁজে পেয়েছি আরেকটি পৃথিবী
যেখানে নাহি বিবাদ, নাহি অপবাদ
নাহি হিংসা নাহি বিদ্বেষ,
সপ্নেঘেরা সেই পৃথিবীর প্রতিটি দেশ।
খুঁজে পেয়েছি আমি সেই পৃথিবীকে।।
আমি খুঁজে পেয়েছি সেই পৃথিবীকে
যেখানে নাহি পাওয়া যায় রাজনীতি
যেখানে নাহি পাওয়া যায় অস্ত্রনীতি,
যেখানে নাহি পাওয়া যায় দূর্নীতি ।
যেখানে বিরাজমান শান্তি আর শান্তি।
আমি খুঁজে পেয়েছি এমন একটি পৃথিবীকে।
আমি খুঁজে পেয়েছি সুনীল পৃথিবী
যে পৃথিবীর প্রতিটি জীব
দলে দলে ঐক্যজোটে চলে,
যারা খুবই পরিশ্রমী,
সারাদিন কাজ খুঁজে,
যেখানে বড় ছোট নাহি ভেদাভেদ,
যেখানে ধর্ম ,গোত্র ,বর্ণ এক ।
আমি খুঁজে পেয়েছি সেই পৃথিবীকে।
আমি মনে করি তাঁরা মানুষের চিন্ময়ী ও সজীব।
আমি মনে করি তাঁরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
আমি খুঁজে পেয়েছি এক শান্তির পৃথিবী ও এক চিন্ময়ী জীব।
যারা পৃথিবীকে রাখে সজীব।
পদধূলির নিচে সেই পৃথিবী
খুঁজে পেয়েছি আমি ক্ষুদে কবি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।