প্রশ্ন : ৭ (আত্মদর্শন)
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

প্রশ্ন : ৭ (আত্মদর্শন)
---কবীর সরকার
★★★★★★★★(১)★★★★★★
আমি কে?কি আমার পরিচয়?
আপনাকে চিনিতে আজ বড়ই ভয় হয়।
কোথায় ছিলাম, কোথায় আসিলাম
কোথায় বাঁধিলাম ঘর,
কোথায় যাইবো, কি করিবো
কে আপন, কে পর?
★★★★★★★★(2)★★★★★★
আমি আমিটাকে কতটুকু চিনিয়াছি
আমি আমিটাকে কতটুকু জানিয়াছি,
কতটুকু বিশ্বাস করিয়াছি,
আমি আমিটাকে কতটুকু গড়িয়া
আপন করিয়াছি?
আমার দেখে কয়টি হার, কতটুকু রক্ত মাংস আছে তাহা হইতো
বলিতে পারিবো।
তবুও কি বলিতে পারিবো
আমি আমাকে চিনিয়াছি।
আমি কে? কি আমার পরিচয়?
আপনাকে চিনিতে আজ বড়ই ভয় হয়।
★★★★★★★★(3)★★★★★★
আমি আমার সনে, আপন মনে
করিতেছি বাস,
তবু ও আমি আমাকে নাহি চিনিয়া
আমারি মাঝে রহস্যের চাষ।
আজি রহস্যের চারা রোপন করিয়া
আমি চলিতেছি খুঁড়িয়া খুঁড়িয়া
ফেলিয়া দৈর্ঘ্য শ্বাস।
আমি যাইব অগ্রজগতে নাকি
ফিরিয়া চাহিব পশ্চাতে
করিয়া খারাপ আশ।
আমারি মাঝে রহস্যের চাষ।।
আমি কে? কি আমার পরিচয়?
আপনাকে চিনিতে আজ বড়ই ভয় হয়।
★★★★★★★★(4)★★★★★★
শুনিয়া দেব দেবির নাম
করিতেছি তাঁহাদের প্রণাম।
বুজিয়াছি চিনিবো আমি আমাকে
তাঁহারা ও নাহি তাকাই আমার দিকে।
খুঁড়িয়া খুঁড়িয়া
পূজা মন্ডব ছারিয়া
আজি আমি গাছ তলায়,
পিছুন পানে চাহিয়া দেখিতাছি
কে যেন আত্মদর্শনের গান গাহিয়া যায়।
চাহিয়া দেখি লালন শায়।
কে আমি? কি আমার পরিচয়?
আপনাকে চিনিতে আজ বড়ই ভয় হয়।
★★★★★★★★★(5)★★★★★
এই ভুবন মাঝে আসিয়া
পূর্বে আপনার আপনাকে লও চিনিয়া।
আপনার আপনাকে লও বুঝিয়া।
তাহার সনে যুঝিয়া,
করিয়া লও আপনার আত্মদর্শন
তবেই পাইবা গো খুঁজিয়া
কেন এই মহা জীবন।।
কে আমি? কি আমার পরিচয়??


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026