স্বদেশের আর্তনাদ
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
স্বদেশের আর্তনাদ
----কবীর সরকার
★★★★★★★★★★★★★★
দিপ্ত পায়ে খেটে
এক ফুরফুরে সকালে
তুমি এসেছিলে।
তুমি এসেছিলে,
বসন্তের নুতুন পত্রের মতো,
তুমি এসেছিলে
শীতের পত্র ঝরা রাতে।
দেখেছিল রাতের ঘুমহীন চন্দ্র, তারা
বিশাল আকাশ, তৃণ ঘাস।
কত কাল কত যুগ
তোমার অপেক্ষায় ছিলাম
ঘুমহীন চন্দ্র তারা ও আমি
কতই যে বলেছিলাম
তোমার আসার গল্প।
কতই যে চেয়ে চেয়ে থাকলাম
তোমার অপেক্ষায়।।
জানে আকাশ, তৃণ ঘাস।
একদিন অপেক্ষার প্রহর শেষে
তুমি এসেছিলে মানুষ ভেসে।
তোমায় ঠাঁই দিয়েছিলাম এই বুকে
কত যতনে
আমার বক্ষের দুগ্ধ পান
শুনিয়েছিলাম কত গান
আপন মনে।
রাতের ঘুমহীন চন্দ্র ও তারা
বিশাল আকাশ তৃণ ঘাস।
তারা সবাই জানে,
আরো জানে
ভোরের শিশির বসন্তের কুহু সুরের বাঁশী
আমি তোমায় কতটুকু আপন ভেবে
এই বক্ষে ঠাঁই দিয়েছি।
আমি তোমায় কতটুকু ভালবাসি।।
বিনিময়ে মা তার সন্তান থেকে
যা চাই তা চেয়েছিলাম
চেয়েছিলাম আমার প্রতি একটু ভালবাসা।।
একটুকু জননী বলে ডাকা।
এর বেশি তো চাইনি আমি
এর বেশি কি আর চাইবার ।
রাতের ঘুমহীন চন্দ্র তারা
বিশাল আকাশ তৃণ ঘাস
তাহারা সবাই জানে।।
তুমি কেন আজকে মোরে
রেখেছ বহু দূরে ফেলে
কেন করছ আমার সনে স্বার্থপর
আমি কি তোমার পর।।
আমি জানি, জানে আকাশ তৃণ ঘাস
তুমি কোন দিনি পারবেনা
পারবে না ফিরিয়ে দিতে মোর ভালবাসা।
তবে কেন আজ বিকৃতি করছ আমার ভাষা,
তুচ্ছ ও ঘৃণা করছ আমায়।
রচনাকাল :7/4/15
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।