বিদায়ের প্রহর : - ১
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
বিদায়ের প্রহর
----কবীর সরকার
★★★★★★★★★★★★★
টিক টিক করিয়া সেকেন্ডের কাঁটা
খাটিতেছে সে আপন খাটা,
মা কয়টা বাজে আর কত দূর
সেই প্রহর?
রণ সাজ সেজে আমার যেতে হইবে যে
ছারিয়া এই ঘর।
মা আর কত দূর ঐ প্রহর?
মা কহিয়া উঠিল,
সে অনেক দূর, হইতে ভোর
তুই বাবা ঘুমা,
মায়ের চোখের জল, করিতেছে টল মল
খোকার কপালে আঁকিয়ে দিল চুমা।
মা ফের কহিয়া উঠিল,
তোর না যাইলে কি হয়, আমার যে ভয় হয়
তুই কখন ফিরিয়ে আসিবি খোকা
আমি যে চাহিয়া থাকিব রাস্তার পানে একা।।
একা একা কি করিয়া কাটাইবে মোর সময়?
তোর না যাইলে কি হয়?
ছেলে কহিয়া উঠিল,
ফুল গাছে ফুলের কুড়ি ঝরিয়া গেলে,
নুতুন কুড়ি আসিবে মা,
যদি গাছটিই কেঁটে ফেল
আর কোন কুড়ি আসিবে না।।
মা কয়টা বাজে আর কত দূর
কখন আসিবে ঘনিয়া সেই প্রহর।
ক্ষণিক বাদেই ছেলে আমাকে দেখাই
মা দেখ পুবের আকাশে, আসিতেছে ভেসে
রক্তিমা আলোর আভা,
টিক টিক করিয়া বিদায়ের ঘন্টা বাজিয়া উঠিল
দাও মোরে বিদায় মা।
দাও মোরে তোর চরণ ধূলি
বিদায়ের প্রহর আসিয়াছে চলি মা আমি চলি।
বাবা আরেকটি বসিয়া যা
তোর জন্য বানিয়েছি তোর প্রিয় পিঠা,
পিঠা টুকু খেয়ে যা।।
টিক টিক করিয়া সেকেন্ডের কাঁটা
পরিতেছে প্রহরের ভাটা,
আমি যাই মা আমি যাই
দাও মোরে বিদায়।
মা নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রই ছেলের যাওয়ার পানে,
বদনখানি ভিজিয়া গেল চোখের নোনাজলে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।