বিদায়ের প্রহর : - ২
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
বিদায়ের প্রহর : - ২
---কবীর সরকার
★★★★★★★★★★★★★
পশ্চিম আকাশে রবির আলো
ক্ষীণ হয়ে যায়,
বিদায়ের প্রহর ঘনিয়ে এলো
দাও মোরে বিদায়।
আমার জন্য অপেক্ষার মাঝি
নায়ের কিনারায়,
দাও মোরে বিদায়।।
বিদায় আকাশ বিদায় বাতাস
বিদায় মোর সখা,
আমার অপেক্ষায় বসে আছে
নায়ের মাঝি একা।
দাও মোরে বিদায়।।
মোছ আঁখি, ও মোর সখী
কাঁদার সময় নাই,
হাসি মুখে মোরে, বিদায় দাও মোরে
যাই আমি যাই।
দাও মোরে বিদায়।।
মহা আনন্দে, নিয়ে সুগন্ধ
বসাও নায়ের কোণে,
বিদায়ের প্রহর এসেছে
বিদায় দাও বিদায়ের গানে।।
যাব আমি বহু দূরে
বহু দূর দেশে,
আসবো না ফিরে
তোমাদের কাছে।।
পশ্চিম আকাশে রবির আলো
ক্ষীণ হয়ে যাই,
আমার যাবার সময় হয়েছে
যাই আমি যাই।
দাও মোরে বিদায়।
বিদায় বিদায়।।
রচনাকাল :7/4/15
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।