প্রেমের কবিতা : - ২ (অরূন্ধুতী )
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

প্রেমের কবিতা : - ২
---কবীর সরকার
★★★★★★★★★★★★★★★
তোমার স্পর্শে সখী,
অশরীরী প্রাণে, স্বপ্নের জগতে সুখের স্বর্গ চলিয়া যাই।
বিদেহী আত্মার মতো প্রাণ টুকু ঘুরিয়া বেড়াই।
প্রাণহীন দেখটা লুটিয়া পড়িয়া থাকে তোমার ভালবাসায়।
তোমার জাদুকরী ছোঁয়ায়।।
তোমার হাতের ছোঁয়ার আশায় উৎকন্ঠা চিত্তে,
ক্ষণে ক্ষণে তোমায় খুঁজিয়া বেড়াই।
তাহাকে কি ভালবাসা বলে সখী,
তাহা হইলে আমি তোমায় ভালবাসি।
ভালবাসি তোমার চিত্তে নিত্য করা স্পন্দনকে,
যে স্পন্দনে স্পন্দিত হইয়া সুখের স্বর্গ ভাসিয়া বেড়াই,
আমায় ও তোমায় অরূন্ধুতী।
যে স্পন্দনে মুমূর্ষু দেহে সতেজ প্রাণ উপলব্ধি করিয়া থাকি।
অরূন্ধুতী ভালবাসি তোমার না বলা চোখের ভাষাকে।
যে চোখ এক পলকে হাজার বাণী বলিয়া বেড়াই।
বলিয়া বেড়ায় কাছে আসিতে ও ভালবাসিতে।
অরূন্ধুতী ভালবাসি তোমার এলোমেলো কেশকে,
যে কেশের গন্ধ পবন বহিয়া বেড়ায় এবং উড়াইয়া বেড়ায়।
উড়াইয়া সে ইশারাতে ডাকিয়া বেড়ায়।
অরূন্ধুতী ভালবাসি তোমার মধুমাখা চুম্বনকে,
যে চুম্বনরসে বাসিয়া বেড়ায় সাদা মেঘে,
অশরীরী প্রাণে স্বপ্নের জগতে চলিয়া যাই, চলিয়া যাই স্বর্গলোকে।
বিদেহী আত্মার মতো প্রাণটা দূরে চলিয়া যাই,
দেহটা পড়িয়া থাকে তোমার ভালবাসায়।
ইহায় কি ভালবাসা অরূন্ধুতী,
তাহা হইলে আমি তোমায় ভালবাসি।।

রচনাকাল :9/4/15


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026