নীল জলের অণু কাব্য : - ১
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) - নীল জলের অণু কাব্য
রচনাকাল :৩০শে চৈত্র ১৪২১।
উৎসর্গ : প্রিয় বন্ধু -Sudip Tantubay nil "
নীল জলের অণু কাব্য
----কবীর সরকার
★★★★★★★★★★★★
অনু স্তব্ধ বিভাবরী বইয়ে যাচ্ছে
নীল সাগরে,
সেথা সমস্ত জল ছিল চঞ্চল,
ছিল নীল আর জলের অণু,
সাত পাকে বেঁধে
হয়েছিল নীল জল।
আজ সত্যি সেই জলে নীল রং নেই
সেই অণু একদমই সাদা।
সাদা রঙ্গের সনে হল সাত পাকে বাঁধা।
সত্যিই আজ নেই
নেই নীল সগরে এক বিন্দু জল,
নেই তার সেই চঞ্চলতা।
নেই এক বিন্দু অণু।
সমস্ত জল চলে গেল দূরে বহু দূরে,
অনু স্তব্ধ বিভাবরী বইয়ে যাচ্ছে
নীল সাগরে।
হে অনু তুমি কি সুখে আছ?
নীল জল থেকে সাদা জল হয়ে
অন্য মোহনায় নীল সাগর পেড়িয়ে।
সুখে থেকো অনু সুখে থেকো
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।