১৪২২ বছরের পূর্বের ও পরের বঙ্গ
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

রচনাকাল :৩০শে চৈত্র ১৪২১।
কসবা, ব্রাহ্মণবাড়িয়া।

১৪২২ বছর পূর্বের ও পরের বঙ্গ
-----কবীর সরকার
★★★★★★★★★★★★★★
হে বঙ্গ,
সহস্র অব্দ পেরিয়ে, সহস্র পলিমাটি দিয়ে
ভারত মহাসগরের তীরে তব জন্ম।
তোমার জন্ম হে বঙ্গ ।
ভারত মহাসগরের ধূলিকণায় গড়া তোমার অঙ্গ ।
হে বঙ্গ
তোমার অঙ্গের কান পেতে শুনাযেত
সেই কলকল ধ্বনি, সহস্র নদী পদ্মা পাবনী
সহস্র নদী দিয়ে গড়া তোমার অঙ্গ ।
সহস্র বছর পূর্বে, হে বঙ্গ
তুমি এসেছিলে ছয় ঋতু ঋতুরাজ বসন্ত,
সুনীল দিগন্ত, সহস্র ভালবাসা নিয়ে।
তুমি এসেছিলে ভোরে গান গেয়ে,
এসেছিলে গাংচিল, লক্ষিপেচা নিয়ে,
হে মোর বঙ্গ।।

হে বঙ্গ ,
সহস্র নদী পদ্মা-পাবনী
করত কলকল ধ্বণি,
তুমি কি বলতে কে জানত, কে বুঝত তোমার ভাষা, হে বঙ্গ।।
কত ভাষা কত দেশে, এসেছে ছদ্ম ভেসে,
এই বঙ্গে হয়ে বাংলা ভাষা।
কত মানুষ অবাঙ্গালী হল বাঙ্গালী ,
তোমায় ভালবেসে ,হে বঙ্গ। ।

তুমি ছিলে অশিক্ষিত চাষার
ছিলে বর্বর যাযাবরের প্রদেশ ।
এখন কত শহর ঢাকা -কলকাতা
কত উন্নতর ছোঁয়া,
কত উন্নতির কালো ধোয়া।তোমায় ঘিরে,
হে প্রিয় বঙ্গ । ।
এখন দেখা যাইনা ছয় ঋতু
সহস্র নদী পদ্মা -পাবনী
ভরে হল কত না নগর রাজধানী।
এখন উন্নতির ছোঁয়া বইছে তোমার ভাষায়
ভাষা হচ্ছে বাংলিশ ভাষা,
কারণ সবাই শিক্ষিত, সবাই উন্নত।
হে প্রিয় বঙ্গ । ।

১৪২২ বছর পরে হে বঙ্গ
হইত থাকবে না তুমি, হইত থাকবে তোমার ভাষা,
ধূলিশায়ী হবে ঢাকা-কলকাতা
ঢেকে যাবে সহস্র পদ্মা-পাবনী।
সেই পূর্বেকার নগরের মতো,
তুমি পাবে আরেক রূপ,
হে মোর প্রিয় বঙ্গ । ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026