নীল জলের অণু কাব্য : - ২
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) - নীল জলের অণু কাব্য
রচনাকাল : পহেলা বৈশাখ ১৪২২।
কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
উৎসর্গ : প্রিয় বন্ধু Sudip Tantubay nil "
নীল জলের অণু কাব্য : - ২
-----কবীর সরকার ★★★★★★★★★★★★★★
খুঁড়িয়া খুঁড়িয়া মুমূর্ষু দেহে
খুঁজেতেছি তোমায় অনু,
অজস্র জলের অণু অন্য ধারায় বহে।
বারংবার বিমর্ষ চিত্তে, নাহি পাই তোমায়
তবে কেন মোরে ভালবাসিয়াছিনু
ও মোর অনুরাধা অনু।
আজি জীবম্মৃত হইয়া রহিয়াছিনু পড়িয়া
এক অণু জলের আশায়
আশা রাখিয়াছিনু বক্ষে বাঁধিয়া
তোমার এক বিন্দু ভালবাসায়।
আজি চৈতের কাঠ ফাটা রোদের মতো
আমার নীল সাগরের জল আছে যতো।
সবই গেল শুকাইয়া।।
আজো তোমায় খুঁজেতেছি অনু খুঁড়িয়া খুঁড়িয়া।
তোমার স্পর্শ অনু প্রাণ পাইবো ফিরিয়া,
সেই আশায়।
তোমার এক বিন্দু ভালবাসায়।।
অশরীরী প্রাণ খুঁজিয়া বেড়াই তোমায়
দেহ খানি রহিয়াছে পড়িয়া।
বিস্মৃত চিত্তে চলিয়া গেলা কোন প্রান্তে
বড়ই ইচ্ছে করে জানিতে।।
আজি জীবম্মৃত হইয়া রহিয়াছে পড়িয়া
এক অণু জলের আশায়
তোমার এক বিন্দু ভালবাসায়।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।