এক অণু শিশির হয়ে
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) - নীল জলের অণু কাব্য
এক শীতের সকালে এসেছিলে
এক অণু শিশির হয়ে,
এসেছিলে অনু সহস্র রুপ নিয়ে
রবিরশ্মিতে ঝিকমিক করছিলে।
তোমার রুপে মুগ্ধ হয়ে
বেসেছিলাম তোমায় ভাল।
চেয়েছিলাম তোমায় একটু ছুঁতে
তা করিনি, যদি তুমি চলে যাও
যদি মিশে যাও মৃত্তিকার সনে
থাকি রয় তোমার পানে ক্ষণে ক্ষণে
সুখের হাওয়া যাচ্ছিল বয়ে
এক শীতের সকালে তুমি এসেছিলে
এক অণু শিশির হয়ে।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।