ইচ্ছে করে পাগল হতে
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
ইচ্ছে করে পাগল হতে
করতে পাগলামি,
পাগল পাগল বলোক সবাই
বড় পাগল আমি।
ইচ্ছে করে এলো চুলে
রাস্তায় গিয়ে নামি,
আবুল তাবুল অকথ্য ভাষায়
করতে গালাগালি।
ইচ্ছে করে হতে আমি
সবার চোখের বালি,
ইচ্ছে করে সারা শরীর
মাখি কালি।
ইচ্ছে করে রাজ পথে গিয়ে
সকল ময়লা ঢালি।
ইচ্ছে করে পাগল হতে
করতে পাগলামি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।