হয়তো তোমার ও -- ৩
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) - নীল জলের অনু কাব্য

তখন দক্ষিণা হাওয়া বইছিল
আকাশটা ছিল একদমই সুনীল,
বসন্তেরকোকিল কুহু সুরে ডাকছিল।
সহস্র গোলাপের পাপড়ি এসেছিল
হাওয়ায় ভেসে,
হয়তো তোমায় ভালবেসে।
হয়তো তোমার ও মনে পড়ে অনু,
সে দিন ছিল তোমার আমার প্রথম দর্শন ।
সে সময় ছিল মহা আকাশ,তৃণ ঘাস
আরো ছিল বসন্তের পাখি,
তাইতো সে করেছিল মধুর সুরে ডাকাডাকি।
দুজন দুজনের হাত ধরে ঘুরেছিলাম
কত মিনিট, কত ঘন্টা তা বলতে পারব না।
বলতে পারবে রক্তিম রবিটা
বলতে পারবে তৃণ ঘাস ও মহা আকাশ।
তুমি তাদেরকে বলতে বল।
তোমার চঞ্চলতা দেখে নৃত্য করেছিল
সালদা নদীর জল,
সে নৃত্যে নৃত্যে কি বলেছিল জান?
সে দিন তোমায় বলেছিলাম,
হয়তো তুমি জান।
নাকি ভুলে গেছে অনেক আগেই।
ভুলে যাবার ই কথা,
কারণ তুমি আমি কেউ দেখিনা সেই নদীর চঞ্চলতা।
হয়তো সে অপেক্ষা করছে তোমার জন্য,
হয়তো আমাদের জায়গাটি দখল করছে আরেক দল
হয়তো এখনো পাওয়া যায় সালদা নদীর চঞ্চল।
চঞ্চলতা নেই আমার মনে,
হয়তো তোমার মনে ও নেই।
নাকি আছে অনু ------?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026