অনুরাধা তুমি
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) - নীল জলের অনু কাব্য
গোধূলি পেরিয়ে প্রহরে প্রহরে
সূর্য নির্বাসনে ,
তুমি কখন এলে অনুরাধা
জোসনী নির্জনে।
নিভৃত রজনী, নেত্ররঞ্জন
বাকরুদ্ধ মুখ খানি,
অপলক দৃষ্টিতে চেয়ে চেয়ে
সময় গেল কতখানি?
কত যুগ কত জনমের জমা কথা
বল হল চোখে চোখে,
নিভৃত রজনী , চন্দ্রের জোসনী
রটে গেল সকলের মুখে।
মুখে হল না কোন শব্দ
সমস্ত পৃথিবী নিস্তব্ধ,
তাকিয়ে মোদের পানে,
কি জানে বলার ছিল
হল না বলা তোমার সনে।
আধার পেরিয়ে প্রহরে প্রহরে
রজনী নির্বাসনে,
হারিয়ে গেলে অনুরাধা তুমি
স্বপ্ন ভঙ্গের ক্ষণে ।
হবে কি আর দেখা অনু তোমার সনে ।
রচনা কাল : ১৯/ ৪ / ২০১৫ ইং
কসবা ,ব্রাহ্মণবাড়ীয়া ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।