আমিই ঘূর্ণিঝড়
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

আমি অগ্নি বাজাই রাগিণী
জ্বালিয়ে পুড়িয়ে করব ভস্ম,
আমি গড়ণী, মিথ্যার ধরণী
আনব শান্তির অংশু।
--------আমিই অংশুধর।

আমি ঘূর্ণি, করবো চূর্ণী
করবো চূর্ণীভূত,
আমি তরুণী, বিভীষিকার ধরণী
করবো বিক্ষত।।
----------আমিই ঘূর্ণিঝড়।।
আমি কার্বন ডাইঅক্সাইড ,করবো ফাইট
করবো শ্বাসরুদ্ধ,
মিথ্যার বিশ্বের সঙ্গে ,রক্ত মেখে অঙ্গে
ঘোষণা করবো যুদ্ধ।।
-----------আমিই ঘূর্ণিঝড়।
আমি ধ্বংস করবো নির্বংশ
করবো ধ্বংসস্তূপ,
মিথ্যার অট্টালিকা করবো মৃত্তিকা
পাল্টাবো পৃথিবীর রূপ।
করবো ধ্বংসস্তূপ।
--------------আমিই অংশুধর
--------------আমিই ঘূর্ণিঝড়।।

রচনাকাল : ২০ / ০৪/ ২০১৫ ইং
কসবা, ব্রাক্ষণবাড়িয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026