রক্ত, তাজা রক্ত!!
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
রক্ত রক্ত তাজা রক্ত
তাচ্ছিল্য শ্রমিকের তনু বেয়ে
জমাটবদ্ধ রক্ত,
নেত্রকোণে নেই জল
আসে শুধুই রক্ত।
নায়াগ্রা জলপ্রবাহের মতো
হচ্ছে প্রবাহিত, সহস্র রক্ত
সেই রক্ত দিয়ে তৈরি কলকারখানার যন্ত্র।
রক্ত রক্ত তাজা রক্ত।
কৃষকের ক্ষেতে নেই জল
আছে শুধুই রক্ত,
আছে শুধুই রক্তরূপে জল
সেই রক্ত দিয়ে ফলাচ্ছে ফসল।
রক্ত রক্ত তাজা রক্ত।।
রক্ত রক্ত তাজা রক্ত
রক্ত খাচ্ছিস তোরা,
খাচ্ছিস তরা চুষে চুষে
রক্ত খেয়ে তোদের দেখ গড়া।
তোদের শিরা উপশিরা
তোদের মস্তিষ্ক সর্বদেখ ঘিরে,
পারবে কি করতে সে রক্ত বিভক্ত?
তবে কেন তাদের সনে
ভাষা করছিস অকথ্য,
রক্ত রক্ত জমাটবদ্ধ রক্ত।
তুই আর সে একই জাত
তবে কেন করিস এত তফাৎ,
রাখতে পারিস না হাতে হাত।
রক্ত রক্ত জমাটবদ্ধ রক্ত।
রচনাকাল : ২০ /৪/২০১৫ইং
কসবা, ব্রাহ্মণবাড়িয়া।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।