জয় কর মহা বিশ্ব
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
রক্ত রক্ত চারদিক রক্ত রক্ত
রক্ত ভিজা ঘাস,
রক্তের সঙ্গে মহা বঙ্গের
হচ্ছে সহবাস ।
রক্ত রক্ত বাঙ্গালীর রক্ত
বাঙ্গালী সকল দাস ,
বাঙ্গালী আজ বাঙ্গালী
হল মৃত লাশ ।
দাসত্বের জিঞ্জির ভাঙ্গ হে বীর
বাজাও বাঙ্গালী বাজাও বীণ
রক্ত কর স্ফুলিঙ্গ মতো উষ্ণ
বীরের মতো অসি হাতে,
জয় কর মহা বিশ্ব।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।