দেব না -- ২
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

যাবে মোর প্রাণ,
তবু দেব না দেব না, দেব না বাংলার মান।
দেব না সেই ফসল ভরা মাঠ,
দেব না সেই সোনালি পাট।
দেব না সেই বাংলা কবিতা,
সে যে এক নদী রক্ত দিয়ে গাথা।
সে যে লক্ষ ছেলে হারানো মায়ের বচন
দেব না সেই গান,
যদি ও যায় প্রাণ।
লক্ষ মাতা পথ চেয়ে আছে আসবে খোকা কখন।
সে যে অন্য ভাষা নয়
মায়ের মুখের ভাষা,
নেই মা তোর ভয়
আছে তোর বাছা।
আছে তোর দোয়া
যা ছিল মোদের পাওয়া।
যাবে যাবে মোর প্রাণ
তবু দেব না দেব না বাংলার মান।
যাব নাকি মা তাদের অধীনে
থাকবো ণাম্বের মোরা আর পরাধীনে।
ভয় কেন পাও মা
আমরা অস্ত্র ধরতে জানি
আমরা তো ভিরুক না
আমরা আনব তোমার বাণী।
আনব তোমার তেরশ নদী
রক্ষা যেন করে মোরে বিধি।
গ্মাইল তুমি ভেবনা হবে না মোদের লয়
আমাদেরই হবে হবে গ্মাইল জয়।
মোরা দেব মোদের প্রাণ
তবু দেব না দেব না বাংলার মান।
দেব না দেব না দেব না
মোরা এদেশ দেব না।
দেব দেব দেব মোদের প্রাণ,
তবু দেব না বাংলার মান।

রচনাকাল : 2/6/2012


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026