পথ ভুলা পথিক
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
পথ ভুলা সেই আধার রাতে
কে দিল প্রদীপ আমার হাতে,
কে গাইলো সেই আধার টুটাবার গান
গানে গানে কে জানালো সত্যের আহবান।
খুঁজি আমি খুঁজি, খুঁজে খুঁজে
আজকে তাকে বড়ই প্রয়োজন,
সত্যের শিখা নিভু নিভু মিথ্যার সনে যুঝে।
পথ ভুলে চলছি অন্য পথে
এই আধার রাতে,
সে কি আর দেবে প্রদীপ
তুলে আমার হাতে?
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।