রক্ত চুষা ভ্যাম্পায়ার
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

নিঃশেষে নিঃশেষে
নিরীহ বাঙ্গালীর চুষে চুষে,
খাচ্ছিল রক্ত বারংবার
সহস্র রক্ত চুষা ভ্যাম্পায়ার।

২৫শে মার্চের মতো কালো রাতে
সকল ভ্যাম্পায়ারের দল,
রক্ত রক্ত বাঙ্গালীর রক্ত
রক্ত দিয়ে করেছিল গোসল।

সহসা অগ্নিয়গিরির স্ফুলিঙ্গের মতো
ভ্যাম্পায়ারের বক্ষে জ্বালাতে অগ্নি,
সহস্র বছর শেষে
জন্ম নিল এক বিদ্রোহী বাঙ্গালী ।

নিঃশেষে নিঃশেষে
বিদ্রোহী বেশে, দাঁড়াল পাশে
এক বিদ্রোহী বাঙ্গালী ।

পথে রাজপথে, মরণ মশাল হাতে
দিয়েছিল আন্দোলনের ডাক,
রণ রণ রণ, ডাকঢুল বাজিয়ে
সকলকে করল এক।।
সকলকে করল বিদ্রোহী,
জন্ম নিল এক বিদ্রোহী বাঙ্গালী ।

তাদের চিত্তে বিদ্রোহ বৃক্ষ করল রোপন
সহস্র শোষকের দাত ভেঙ্গে
নৃত্যে নৃত্যে ডাকঢুলের মরণ রঙ্গে
বন্ধ করল রক্ত শোষণ, রক্তহরণ।
পুড়িয়ে জ্বালিয়ে করল ছারখার
সকল রক্ত চুষা ভ্যাম্পায়ার।।
শোষকের দাত ভেঙ্গে দিতে
জন্ম নিল এক বিদ্রোহী বাঙ্গালী ,
তার জন্ম দিনে জানায় শ্রদ্ধাঞ্জলি।

রচনাকাল : ২৪ /৪/২০১৫ইং
কসবা, ব্রাহ্মনবাড়ীয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026