জন্ম নিল এক বিদ্রোহী বাঙ্গালী
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

অগ্নিয়গিরির স্ফুলিঙ্গের মতো অগ্নি
বিভীষিকার অপার্থিব দানবে আগুন জ্বালি,
অত্যাচারীদের আড্ডাশালা ধ্বংস করি,
শত, শত বছর পরে
নিদ্রালু শান্ত বঙ্গদেশে,
জন্ম নিল এক বিদ্রোহী বাঙ্গালী ।
জন্ম দিল এক বিদ্রোহী দেশ
বিদ্রোহী করেছিল সেই দেশের পদধূলি।
পদধূলি, বৃক্ষচর,নীল গগন মুক্ত পবন
আন্দোলিত হয়েছিল সেই বিদ্রোহী বাঙ্গালীর ধ্বণি।
সেই উচ্ছ্বাসে উচ্ছ্বাসিত হয়েছিল সহস্র পদ্মা-পাবনী।
তাঁর চিত্তে নৃত্যে নৃত্যে বেজেছিল মুক্তির স্পন্দন
করেছিল সারা দেশে বিদ্রোহী আন্দোলন।
কারারুদ্ধে বন্ধ করতে পারে নি বিদ্রোহ আন্দোলন

বিভীষিকার দানবে আগুন জ্বালি
জন্ম নিল এক বিদ্রোহী বাঙ্গালো ।
জন্ম দিল এক বিদ্রোহী দেশ
আমার প্রিয় বাংলাদেশ।।

রচনাকাল : ২৪/৪/২০১৫ইং
কসবা,ব্রাক্ষণবাড়িয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026