মৃত্যুর প্রহর
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
ক্ষণেক্ষণে নেত্র ভিজে
হচ্ছে বারিচর,
মুমূর্ষু দেহে বুঝতে পারলাম
নেই মোর সময়।
হারালো সময়, হারালো নয়ন বারি
কেমন করে হারালো সব বুঝতে নারি।
বিশাল আকাশ, তৃণ ঘাস
চন্দ্র সূর্য তারা ,
ভোরের শিশির, আপন নীড়
প্রিয় বসুন্ধরা।
প্রেমে প্রেমে প্রেমময়
ছিল গভীর প্রণয়
ছিল তাদের সনে,
হলাম চোখেরবালি
হলাম প্রেম ফেরারি
সময় ফুরাবার ক্ষণে।
ফেরারি প্রেমি হয়ে গো আমি
ছুটি পথে পথে,
চন্দ্ররমনী, দেখেনি আমি
সেই জোসনীতে।
দেখেনি আমি আকাশ মাঝে
সেই গাঢ় নীল,
দেখেছি আমি কালো আভায়
সহস্র চোখের ঘৃণ।
মেঘ রাণী সেও চাইনি
বাজাইনি প্রিয় সুর,
করে না সে আর এসে
বৃষ্টি হয়ে আদর।
ঠাঁই নাই ঠাঁই নাই
মৃত্যুর প্রহর ঘনিয়েছে
দাও মোরে বিদায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।