মধুময় এই যৌবনে
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

এসো এসো সখী
মধুময় এই যৌবনে,
এসো প্রেম করি
দুজন সংগোপনে।
প্রেমের ঐ রাগিনী
বাজাও রমণী
গগনে গগনে,
এসো প্রেম করি দুজন
মধুময় এই যৌবনে।

এসো প্রেমের সুধা করব পান
ভালবাসার ক্ষণে,
কেউ জানবে না
কেউ দেখবে না
কেউ শুনবে না,
চুম্বনদৃশ্য, অমৃত রস হরনে
এসো এসো সখী
প্রেম করি দুজন সংগোপনে।

সময় ফুরাবার ক্ষণে
জানি আসবে তুমি
আসবে আপন মনে,
আসবে রূপ বিলুপ্তির শেষে,
তখন বলবে তোমায় ভালবাসি
এসেছো ভালবেসে।

তখন তাকাবো না তব পানে
ঝরবে জল ঝরো ঝরো
তোমার নেত্রকোণে।
তখন বলব আমি তোমায়
আমি যে যৌবনের পূজারি,
কেমন করে মোছাবো আমি
বৃদ্ধার চোখেরবারি।

সখী এসো এখন এসো
সখার আহবানে,
এসো মিলিত হয় মোরা
প্রেমের আলিংগনে।
মহা সংগোপনে।
এসো সখী এসো
এই মধুর যৌবনে।

রচনাকাল : 25/4/15ইং
কসবা, ব্রাহ্মণবাড়িয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৪-০৫-২০১৫ ১২:২১ মিঃ

কবিতাটি কেমন হয়ছে বলবেন


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026