মৃত্যু কাব্য -৫(তদা কি হে মোরে আপন কবে ও গো প্রিয় নাথ)
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
বিভু যবে হবে মোর এ জীবন
চিরতরে সাঙ্গ ,
যবে হবে অশরীরী প্রাণ
লুটাবে মোর অঙ্গ।
রিক্তহস্তে ও হে প্রভু যবে
করবো ফরিয়াদ,
তদা কি হে মোরে আপন কবে
ও হে গো মোর প্রিয় নাথ।
ফেরেসতারা যবে মোরে প্রশ্ন
করবে হে মোর নবী,
নিরুপায় হবো গো তদা প্রশ্নে
প্রশ্ন রইবে সবি।
তাঁরা যবে নরকে ফেলতে ধরবে
আমার গো দুই হাত,
তদা কি হে মোরে আপন কবে
ও গো মোর প্রাণ প্রিয় নাথ।
নরকের অগ্নি পুড়ে করবে মোরে
দগ্ধের পর দগ্ধ,
তবু ও কি হে রবে দূরে
হবে কি তব মুগ্ধ।
পানির তর্ষে ক্ষণেক্ষণে যবে
করবো আর্থনাদ ,
তদা কি হে মোরে আপন কবে
ও গো মোর হে প্রিয় নাথ।
বিভু রিক্ত হস্তে চোখের জলে
করি ফরিয়াদ,
তদা মোরে আপন নামের গুনে
করিও গো মাফ।
রচনাকাল :8/5/15
কসবা-ব্রাহ্মণবাড়িয়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।