ফের বাঁধ মহাবিদ্রোহ
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) - বিদ্রোহীর শেষ প্রহর

ওরে নবীন, ওরে বাংলার হে বীর
----টগবগিয়ে চিত্ততলে
----আকাশ-পাতাল জলে স্থলে
----ভিরুদের সে মুখোশ খুলে
উষ্ণ রক্ত তুই হে নাচা।।
----মরণ নৃত্যে করিয়া রণ
----স্বদেশের তরে করি পণ
স্বদেশকে তুই শুঁকুন থেকে বাঁচা।
ওরে নবীন, ভাঙ্গ মিথ্যার জিঞ্জির
ওরে নবীন, ওরে বাংলার বীর।।

---গঙ্গায় পদ্মায় শুভ জল
---হইয়া পড়িয়াছে নিশ্চল
---নবীন হ তুই মহা চঞ্চল
বাঁধ ফের শেষে মহা বিদ্রোহ
---টগবগিয়ে চিত্ততলে
---দাহ দাহ আগুন জ্বেলে
---চল হে ণবীন দলে দলে
পুড়া বিভীষিকার কালো দেহ।
ওরে নবীন ওরে বাংলার হে বীর
---শেষ বিদ্রোহ ফের হে বাঁধ
---যুঝিয়া ল রাঙ্গা প্রভাত
---ঐ ক্য মতে রেখে হাত
ছুঁড়ি দে বিষের শম হে তীর
ভাঙ্গ হে অশুভ সেই জিঞ্জির
ওরে নবীন ওরে বাঙ্গার বীর

---বিষম প্রাণে ক্ষনে ক্ষণে
---সবুজ পত্র হাওয়ায়দোলে
---সবুজ পত্র নেচে বলে
---রইবো আমি মাতৃকোলে
যতো আসে ঝড় ও ঝাপটা
স্বদেশকে তুই শুঁকুন থেকে বাঁচা
উষ্ণ রক্ত তুই হে নাচা।
ওরে নবীন ওরে বাংলার হে বীর।

---রক্তিমা ধানে কে বসায় ভাগ!
---ভাগ বসায় কে পাঠে,
---চুষে হাওয়া কীটপতঙ্গ
---হাটে মাঠে ঘাটে।
ওরে নবীন ওরে বাংলার হে বীর
ফের বাঁধ মহা বিদ্রোহ
ভাঙ্গ হে কীটপতঙ্গের নীড়
পুড়া তাদের কালো দেহ ।

---টগবগিয়ে চিত্ততলে
---ভীরুকের সে মুখোশ খুলে
---উষ্ণ রক্ত তুই হে নাচা
স্বদেশকে তুই শুঁকুন থেকে বাঁচা।
ওরে নবীন ওরে বাংলার হে বীর।।

রচনা কাল: 5/9/15
কসবা ব্রাক্ষণবাড়িয়া ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৩-০৫-২০১৫ ১৯:৩১ মিঃ

কবিতা টুকু ভাল হলে বলবেন


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026