বিদ্রোহী মাতা
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
তাজা রক্তে ভেজা তব বক্ষভূমি
পদ্মা-পাবনী গিরিতরঙ্গিণী,
ছিনায় তিতাস মেঘনা প্রবাহিণী
রয়েছে তব চরণচুমি।।
তব বক্ষে সহস্র বীর রয়েছে ঘুমি
সহস্র অব্দের ইতিহাসের গন্ধ আজও শুনি
ছিনায় তিতাস মেঘনা প্রবাহিণী।
আজও শুনি তব বিদ্রোহ কলকলানি
ওগো মোর বিদ্রোহী মাতা, ও গো জন্মভূমি।
তাজা রক্তে ভেজা তব বক্ষভূমি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।