আমি সেই গাঁয়েরই ছেলে
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
ঐ যে আকাশ বড়ই সুনীল
ঐ যে ছোট্ট কুঠির,
ঐ সবুজ পাতায় ঘেরা
ছোট্ট একটি নীড় ।
সেথায় থাকি আমি একা
একায় দিন যে চলে,
সেথায় আমার জন্মরে ভাই
আমি সে গাঁয়েরি ছেলে।
সেথায় আমার বন্ধুরে ভাই
বুলবুলি আর টিয়া,
গানের সুরে পাল হে তুলে
চলে আমার খিয়া।
ভোরের পাখি ডাকে মোরে
ডাকে দলে দলে,
চলি আমি আপন মনে
খিয়ার পাল তুলে।
ঐ যে নদী চলে অবদি
আপন জলে জলে,
সেই নদীতে করি হে বাস
আমি সেই নদীরই ছেলে।
সেথায় ফুটে গোলাপ টগর
ফুটে শাপলা ফুল
আমের বনের মিষ্টি মুকুলে
হবে যে ভাই ব্যাকুল।
সেথায় থাকি আমি একা
একা দিনযে চলে,
সেথায় আমার জন্মরে ভাই
আমি সেই গাঁয়েরই ছেলে
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।