ফেরারি উন্মাদিনী
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
ফেরারি উন্মাদিনী
............কবীর সরকার
★★★★★★★★★★★★★★
আমি দেখেছি এক উন্মাদিনীকে
ঢাকার এই রাজপথে,
তাঁর চোখ রক্তবর্ণ
এলোমেলো কেশ হাওয়ায় দুলছে
দুলছে আপন মনে।।
একমোঠ আহারের জন্য
ছুটছে ক্ষণেক্ষণে।
ক্ষণেক্ষণে বলছে বলছে বিদ্রোহী
কবিতা
ভীর জমেছে রাজপথে সহস্র জনতা।
কত, কত বছর পেরিয়ে
উন্মাদিনীর চোখে ভাসে
আজ ও সেই মহাবিদ্রোহ।
সেই লুটে পরা তাজা তাজা প্রাণ
তাজা তাজা দেহ।
সেই দুর্বার মৃণালিনী
আজ ফেরারি উন্মাদিনী,
স্বদেশের তরে হারালো
মাতাপিতা।
হলো রাজাকার পাকসেনার হাতে
সম্ভ্রমহানি
সেই ফেরারি উন্মাদিনী।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।