★জলতরঙ্গের কাব্যিক ধ্বনি ★
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

★জলতরঙ্গের কাব্য ধ্বনি★
.........কবীর সরকার
★★★★★★★★★★★★★
ঝরু ঝরু জলতরঙ্গের নৃত্য
....জাগিলো হে মোর প্রাণে,
ভিজাইবো আজিকে মম চিত্ত
....আষাঢ়ের ঘন বরষনে।।

আজিকে হে ঐ কদম বৃত্ত
....সেঝে আছে বরষায়,
নব নব নব, নব গীত
....বাঁধিলো নব নেশায়।।

আজিকে কোন দোয়ার খুলি
কোন গগনের মুক্তা ছুঁইলি
সেথায় হে মণ কি যে পেলি,
......এই নব বরষায়।
ভিজাইবো আজিকে মম চিত্ত
.....আষাঢ়ের নব নেশায়।।

আজিকে মোর চঞ্চল মণ
....বাঁধিয়া রাখিতে নারি,
তনু ছুঁয়ে ঘন বরষন
....মরি আমি মরি।।

মরি আজিকে তাঁহার ছোঁয়ায়
....তাঁহার প্রেমময়ী ঘর্ষণে,
এসো হে সখী ভিজাইবো তোমায়
.........এই নব বরষনে।

ঝরু ঝরু জলতরঙ্গের নৃত্য
....জাগিলো হে মোর মনে
ভিজাইবো আজিকে মম চিত্ত
.....আষাঢ়ের ঘন বরষনে।।


রচনাকার :৩১ই চৈত্র ১৪২২ বাং
কসবা-ব্রাক্ষণবাড়িয়া।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৫-০৬-২০১৫ ১৮:২৮ মিঃ

বাংলার কবিতার সকল বন্ধুদের একগুচ্ছ কদমফুলের শুভেচ্ছা।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026