বঙ্গবন্ধু
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir) - কচিকাঁচার কাব্য

বৃত্তের যেমন মধ্যমনি
ক্ষুদে একটি বিন্দু,
তেমনি তুমি বঙ্গমনি
ওহে বঙ্গবন্ধু।

বিন্দু ছারা যেমনি
বৃত্তের অস্তিত্বহীন,
তুমি ছারা তেমনি
বাংলা হতো না স্বাধীন।

বৃত্তের যেমন চিত্তপটে
রয়েছে এই বিন্দু,
তুমি ও আছো বাংলার মাঠে
ওহে বঙ্গবন্ধু।
রয়েছো এই পদ্মার জলে
রয়েছো মোর চিত্ততলে।

আজজের শিশু যতো খুশি
আঁকতে পারো বৃত্ত,
নাচতে পারো যতো খুশি
বাঁধ ভাংগা এই নৃত্ত,
গেয়ে বাংলার গান,
তোমাদের মাঝে বঙ্গবন্ধু
রয়েছে বিরাজমান,
তোমার আমার প্রিয় বন্ধু
শেখ মুজিবুর রহমান।


১৫/৮/১৫ইং



স্বরবৃত্ত ছন্দে রচিত

শিশুদের জন্য।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026