আর নয় আবেগের কবিতা : ২
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
আর নয় আবেগের কবিতা
---কবীর সরকার
★★★★★★★★★★★★★★★
বহু, বহু লিখেছি আবেগের কবিতা,
বহু শুনেছি, এই পৃথিবী সর্বত্রয়
আবেগে গাথা,
যে দিকে তাকাই শুধুই আবেগ আবেগ
আর আবেগ।
আমি বিরক্ত ও আমি ক্লান্ত
আমি হতে চাই মুক্ত এই শব্দে।।
আমি আর লিখতে চাইনা
আর শুনিতে ও চাইনা আবেগের
কবিতা।
আমি আর কোনো চরণে, অক্ষর দাঁড়ি
বা কমায়,
কোথাও আবেগের চিহ্ন রাখব না।
এখন শুধুই লিখব বিবেগের কবিতা,
এখন কলম চলবেই বীরের মতো
এখন প্রতিটি অক্ষর, দাঁড়ি, কমা হবে
এক একটি বুলেট, এক একটি শান্তির
গান, এক একটি প্রতিশোধের ক্ষোভ।
মাথা উঁচু করে চলবার আমাদের ও
অধিকার আছে,,
অধিকার আছে এক মুঠো ভাত
খাওয়ার।
আবেগের কবিতা আর নয়
বহু, বহু লিখেছি আর নয়।
রচনাকাল :9/4/2015
মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য
জানাতে লগইন করুন।
মন্তব্যসমূহ
সর্বাধিক পঠিত
আর নয় আবেগের
কবিতা
.....কবীর সরকার
দুরন্ত পথিক
.....কবীর সরকার
মৃত্যু কাব্য ---৩ (বাণী
চিরন্তনী)
.....কবীর সরকার
আমি হে চঞ্চল
.....কবীর সরকার
আমিই ঘূর্ণিঝড়
.....কবীর সরকার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।