ছেঁড়া মেঘের কাব্য
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
হ্যাঁ গো হ্যাঁ আমিই
গগনে গরজে, উন্মাদ রুষে
নব উত্তাল নব এ বরষে
------হইয়া উন্মাদিনী,
রচিয়াগো থাকি আপন হরষে,
----নব নতুন কাহিনী।
আমার মত কে আর পারে রচিবার
হাসিয়া আপন কায়া সবি ঘুচিবার।
-----গাহিয়া এ নব গীত ,
ইহায় আমার হার হয়তো বা জিত।
হ্যাঁ গো হ্যা আমিই
আমার এ কায়া ছিঁড়ি
---------খন্ডে খন্ডে,
থুমরে মুচরে পড়ি
----------এই ভূখন্ডে।।
গাহিয়া জলতরঙ্গ গীত
ইহায় আমার হার হয়তো বা জিত।
আমার দেহের অণু পরমাণু
খন্ড খন্ডে মিশিলো ভূখন্ডে
------মিশিলো সবি স্নায়ু।
রচিলো তাহারা নব পরিনয়
মৃত্তিকার সনে গভীর প্রণয়।
হলো মৃত্তিকার রন্ধ্রে রন্ধ্রে বাস
রচিলো তাহার সনে মহাসহবাস।
------গাহিয়া রিমঝিম গীত
ইহায় আমার হার হয়তো বা জিত।
২/৭/১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।