বঙ্গবীর
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
আমি বীর বঙ্গের বীর
জ্বালাইবো বিভীষিকার জিঞ্জীর।
আমি মরিবো, মরিবো মরে,
বারংবার মরিবো না ভয়ে-ডরে।
শত্রুসেনার স্টেনগানে
-----মম বক্ষ লুটাইবো,
মম বঙ্গের দূর্বাদলে
----রক্তিম ফুলে ফুটিবো।
হইয়া বঙ্গের বীর,
ফের আসিবো আমি গঙ্গায় মেঘনায়
আমি ফের বাঁধিবী নীড়।
শত তেজ শত সুভাস
শত রক্ত রং মাখিয়া অঙ্গে,
আমি ফের করিবো বাস
আমি ফের জন্মাবো বঙ্গে।
২/৯/১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।