তুমি সাহিত্যিক?
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
তুমি সাহিত্যিক?
আমি তোমায় চিনিয়া লইবো গুনে
সুর ছন্দ চিত্তের মনোরঞ্জনে
নহে নহে অনুকরণে।
আমি তোমায় চিনিয়া লইবো গুনে।
তুমি যবে রচিবে,সৃজন করিবে
গাহিবে নব নতুন গীতি,
ঢালিয়া সকল প্রীতি।
বিষাদ হরিষের গুঞ্জনে,
আমি তোমায় চিনিয়া লইবো গুনে।
আমি তোমায় খুজিয়া লইবো
এক নিত্য নতুন পথে
তুমি উন্মাদ রবে নতুনের সাথে,
নতুনকে বহিয়া আনিবে এই প্রাতে ।
নহে অনুকরণ নহে অনুসরণ
নহে করিবে অন্যে পথে গমন
হে সাহিত্যিক,
তুমি নতুন পথের পথিক
তুমি দেখাইবে পাঠকে নতুন দিক।
তুমিই সাহিত্যিক , তুমিই প্রকৃত প্রেমীক।
১/৯/১৫
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।