কাব্যচারী
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
কাব্যচারী
--কবীর সরকার
***********************
আজি মম চিত্তে শম
বাধিয়া রাখিতে নারি ,
আজি মম প্রিয়তম
হলো এক কাব্যচারী ।
কাব্যে কাব্যে সুলভ সভ্যে
সতত তাহার বিচরণ
কাব্যে কাব্যে পঞ্চগব্যে
রচাই তাহার বিরচন ।
সতত হে তব ছন্দময়ী রব
মম হিমোগ্লোবিনচারী ।
রক্তে রক্তে তলব পহরী নিরব
নিরব চুক্ষে হেরি ।
আজি মম চিত্তে শম
বাধিয়া রাখিতে নারি
তোমায় প্রেম হাজারো নম
জানায় হে কাব্যচারী ।
আজি মম নিভৃত তম
করিতেছি সদা ফেরি
নিভৃত তম টুটিয়া অসম
জলসানো নিহারিকা হেরি ।
কে তুমি সখা হস্তে তব শিখা
টুটিলে তমসার বেরি
আজি আমি একা পেলাম তব দেখা
মরি আমি মরি
ওগো তিমির বিদারী
মম প্রেমময়ী কাব্যচারী ।
উতসর্গ : কাব্যচারী ওমর ফারুক
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।