বিজয়ানন্দ
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
বিজয়ানন্দ
,,,,,,, মুহম্মদ কবীর
আজি এই কাশবনে
ঝরলো খুশির বৃষ্টি,
তাধিন তাধিন নৃত্যে নৃত্যে
নতুন ছড়ার সৃষ্টি।
ঝর ঝর শুরু হল
মত্ত বিজয়ানন্দ,
রূপসী বাংলার সবটুকু রূপ
দিল জীবনানন্দ।
জয়ের ক্ষণে এই লগনে
চলছে বিজয় বরণ।
ঝর ঝর শুরু হল
আনন্দেরী বর্ষণ।
বিজয় বেশে আসলো হেসে
সবুজ ও লাল বৃত্ত,
সেই খুশিতে এই দেশেতে
জমলো উন্মাদ নৃত্ত।
তাতা ধিনধিন নৃত্যে নৃত্যে
কচিকাঁচার দল,
বিজয় বেশে নয় মাস শেষে
আনন্দেরী উৎপল।
নয় মাস শেষে বিজয় বেশে
শত যুদ্ধোন্মাদ বীর,
তাদের রক্তে করলো মুক্ত
মোদের আপন নীড়।
১৬ই ডিসেম্বর ২০১৫
কসবা, বিবাড়ীয়া।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।