আর নয় আবেগের কবিতা
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

আর নয় আবেগের কবিতা
এবার বিবেগের কবিতা লিখ,
আবেগ, আবেগ যতো জীর্ণজরতা
চোখটি মেলিয়া এবার বিশ্বকে দেখ।
ক্ষুধার্ত এই পৃথিবীর বুকে
তুমি হইবে ক্লান্ত ,
লাঞ্চিত, নিপিরিত জনতার দুঃখে
তোমার আবেগ হইবে চিরতরে শান্ত।।
তোমার কলম স্টেনিগানের মতোই ছুটিবে
ছুটিবে শুধুই ছুটিবে,
মিথ্যার অট্টালিকার ধন দোলত লুটিবে
হ্যা তুমিই লুটিবে।
তবুও তুমি হইবে না ক্ষান্ত
দুঃখে জর্জরিত জনতার দুঃখে
তোমার আবেগ হইবে চিরতরে শান্ত।
তোমার কবিতার এক একটি মাত্রা
হইবে এক একটি বারুদ, হইবে উন্মদ
ছুটিবে সবার আগে, তড়িৎ বেগে
পুড়াইবে যতো বেরী, যতো আছে বাঁধ।
তোমার কবিতার এক একটি চরণ
পাল্টাবে এই পৃথিবীর ধরণ।।
গাহিবে শান্তির গান
ক্ষুধার্ত, লাঞ্চিত জনতার বুকে
জুগাইবে সতেজতার প্রাণ।
তবুও তুমি হইবে না ক্ষান্ত,
দুঃখে জর্জরিত জনতার সুখে
তোমার আবেগ হইবে চিরতরে শান্ত।
তোমার কবিতার প্রতিটি স্তবক
হইবে এক একটি অগ্নিগিরির স্ফুলিঙ্গ,
ছুঁইবে অত্যাচারীর চিবুক
করিবে তাহাদের অংগ বিকলংগ।
বইয়া আনিবে এক শান্তির বংগ।।
তবুও তুমি হইবে না ক্ষান্ত
এ টুকুর জন্য হইবে না শান্ত ,
ক্ষণে ক্ষণে বলিয়া উঠিবে -
আর নয় আবেগের কবিতা
আবেগ আবেগ যত জীর্ণ জরতা।
20/8/15


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৫-০৮-২০১৬ ০৯:৪৭ মিঃ

tnx


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026