খুকির বন্ধু
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

পেন্সিল কাব্যঃ৩০
খুকির বন্ধু
.... মুহম্মদ কবীর সরকার
★★
প্রথম যখন দেখেছিলাম
ছবির মতো সব,
একটি ঘরে বসে সবে
করে কল-রব।
দেখতে তাদের যেমন মিষ্টি
নামগুলিও সেই,
নামে নামে ছন্দ উঠে,
গল্প নামেতেই,
★★
মা বলেছে "মায়ের ভাষায়"
মায়ের মুখে শুনি
তাদের সাথে সখা করে
সকল জ্ঞানী- গুণী
কবি নাকি ছড়া লিখে
শিল্পি আঁকে ছবি!
"মা বলেছে, বন্ধু হলে
তুই ও লেখক হবি!"
★★
প্রথম যেদিন তাকধিনাধিন
হলো গো দেখা,
"পরিচয়ে বললো তারা,
আমরা যে "অ"আ"।
আমি বললাম মুচকিহেসে
তুমি ক্যান রঙিন?
ওমা সে কি ভুলে গেলে
বন্ধু সেসব দিন!
★★
যেদিন তারা এসেছিল
মুছতে আমার নাম,
বুকটি পেতে দাঁড়িয়ে ছিল
বরকত ও সালাম।
তাদের রক্ত আজো যুক্ত
আমার কোমল গায়,
তাইতো আমরা আমার ভাইয়ের
রক্তের গান গায়!
★★
যখন তুমি আমাদের গো
বন্ধু হয়েই গেলে,
সুখ দুঃখের কথা কইবো
আমরা প্রাণ খুলে,
দুখের কথায় উঠলো যখন
দুখের কথায় বলি!
জানো, কিছু শিক্ষিত লোক
খুলছে আমার খলি।
★★
যখন তখন নানাভাবে
করছে অপসারণ।
আমার সাথে মন বসে না
অন্য কোথাও মন।
ইংলিশ বিষ ঢুকিয়ে তারা
করেছে বাংলিশ,
"স্মরণ করি "না বলে গো
বলে শুধু " মিস "!
০১/০৪/২০১৭ইং
বায়জিদ বোস্তামি,চট্টগ্রাম


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026