স্বা ধী ন তা
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)

স্বা ধী ন তা
...... মুহম্মদ কবীর সরকার
অবশেষে চারটি অক্ষরে রচিত হলো
একটি কবিতা,
.....................স্বাধীনতা!
যার গায়ে রক্ত মেখে শুয়ে আছে পিতা,
যার আবৃত্তি স্বরে লেপটে আছে বোনের চিৎকার,
প্রতিটি স্পেস যার, ছেলের অপেক্ষায় মাতা!
অবশেষে রচিত হল একটি কবিতা!
....................স্বাধীনতা!
যার কোনো মাত্রা নেই,
যে স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত,
ও মাত্রাবৃত্ত,
কোনো বৃত্তেই আবদ্ধ হয়না।
মুক্তছন্দই যার ধর্ম!
অবশেষে জন্ম হল একটি কবিতা,
..................স্বাধীনতা!!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026