শুভেচ্ছা
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
পৃথিবী___
শুভেচ্ছা নে
যে শিশু সম্ভ্রম কি বুঝেনি
তবুও হয়েছে সম্ভ্রমহানি।
তার শুভেচ্ছা নে!
হে পৃথিবী
শুভেচ্ছা নে
তার পিতার যে কিনা
মরতে চেয়ে মরতে পারেনি।
শুভেচ্ছা নে।
শুভেচ্ছা নে এই মহাকালের।
পৃথিবী শুভেচ্ছা নে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।