বাঁকা চাঁদ
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
বাঁকা চাঁদ
মুহম্মদ কবীর সরকার
চাঁদ উঠেছে বাঁকা চাঁদ
রূপ চাদরে মাখা চাঁদ,
আসছে ঘুরে ঈদের দিন
যাচ্ছি ভুলে নিদের দিন।
কত্তো রকম স্বপ্ন আকি
স্বপ্নে স্বপ্নে মাখামাখি,
ঘুরবো কত! খাবো ফিরনি
পোলাও মাংস আর বিরানি।
কাকা, খালা মামা ও মামী
দিবে আমায় কত সেলামী।
ফুফুর আদর কপালে চুমি
কি করে বলো থাকি ঘুমি?
শিক্ষার্থী : চট্টগ্রাম
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।