খেলা(রম্য ছড়া)
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
খেলা
মুহম্মদ কবীর সরকার
চীন যে টানে ভারতের লেজ
ভারত লুকাই কুঁচকে
আমরিকা কয় সাথে আছি
লাগ না ওরে পুচকে
পাকিস্তান কয় যায়গা ছাড়
নয়তো দিবো ল্যাং
আমরিকা কয় লাঠি নিয়ে
ভাঙো ওদের ঠ্যাং
কোরিয়া কয় এত দেখছ
সকল নাটেরগুরু
তাহলে আমার নতুন তীর
তাকে দিয়েই শুরু।
শিক্ষার্থী :চট্টগ্রাম
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।