ঈদ আনন্দ
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
ঈদ আনন্দ
মুহম্মদ কবির সরকার
আজি মধুর রজনীতে
ঈদের চাঁদ জন্ম নিল,
তার এই ছোট্ট হাসিতে
আনন্দের ঢল বয়ে গেল।
আনন্দের এই মধুর ছোঁয়ায়
ঘুমিয়ে গেল নীদ,
সবার মনে ক্ষণে ক্ষণে
বিরাজ করছে ঈদ।
কি আনন্দ ভুলে দ্বন্দ্ব
মিলাই সবাই বুক,
গরীব ধনী মিলেমিশে
ছড়াই প্রেমের সুখ।
নতুন কাপড় নতুন জামা
কত শত খাবার,
সবাই মিলে ভাগাভাগি
সবাই বন্ধু সবার।
©মুহম্মদ কবীর সরকার
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।