সাইবেরীয় চুনিকন্ঠী
- মুহম্মদ কবীর সরকার(Mahdi Kaabir)
সাইবেরীয় চুনিকণ্ঠী
মুহম্মদ কবীর সরকার
সাইবেরিয়ার মিষ্টি পাখি
তোমরা ভ্রমণ পিয়াসু,
আমার মতো তোমরা ও কি
বাংলা ভালোবাসো ?
দলবেঁধে ঝাঁকে ঝাঁকে
উড়ে এসো বঙ্গে,
মিষ্টি শীত আর কুয়াশা
নিয়ে এসো সঙ্গে!
ও ভাই অতিথি পাখি
বল তোমার নাম কী?
নাম আমার চুনিকণ্ঠী
সে কালাপাশ চুটকি।
কত সুন্দর নাম তোমার
চুনিকণ্ঠী, চুটকি
ঝাপটে এলে কত পথ
করতে পারবে মোট কি?
ছোট্ট ডানায় ভর করে
এলে আমার দেশে,
কী দিয়ে কদর করি
বল না ভাই হেসে?
তোমরা ভাই কর না শিকার
তবেই আমরা খুশি,
আবার শীতে চলে আসবো
'বাংলা' ভালোবাসি।
শিক্ষার্থী : চট্টগ্রাম।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।