মৃত্যু
- আজিজুল হক

জানো! জীবনের সুখ-দুঃখের এই পালাবদলের শেষ কোথা?
সহসাই বলিতে পারো যবে প্রাণ করিবো মৃত্যু সুধা।


হাজারটা স্বপ্ন বুকে নিয়ে ছুটে চলা হে ক্লান্ত পথিক তোমাকেই বলছি-
ভেবেছো কি কভু একলা বসে?
যেতে হব রিক্ত হস্তে,
কোন এক দূর অজানাতে।


জানো! জীবনের সেই শেষ পরতে হবে
তোমার সকল আমিত্বের অবসান,
কি ছিলে তুমি ভুলে যাবে ভুবন;
কেহ রইবে না তখন আর আপনার।


কিসের এত করো মন বড়াই,
কিসের এত অহংকার?
মরে দেখো তুমি কি থাকে তোমার;
তুমি নিজেই ই হয়ে যাবে মাটিতে ধূলিস্যাত।


আছে যত জ্ঞানী, গুনী, বিজ্ঞানী মহাজন,
শুনেছো কি কেউ কভু করেছে অস্বীকার; পেরেছে মৃত্যকে কে করিতে বারণ?


সময় থাকতে তাই অহমিকা ছাড়ো মন,
চলো সৎ পথে তুমি, হও তুমি সজ্জন;
যেন মৃত্যু আসিলে হাসি মুখে তুমি তাকে করিতে পারো আলিঙ্গন।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026